নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:১১ 👁️ ৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

পুলিশের দেয়া তথ্যমতে, “গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন।”

আরও পড়ুনঃ  দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের ১৭নং ওয়ার্ড পশ্চিমের অর্থ বিষয়ক সম্পাদক মো: ফরিদ আহমেদ (৩০) নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার ইউসুফ আহমেদের ছেলে।

আরও পড়ুনঃ  রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।