নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ২৫

অক্টোবর ১৪, ২০২৫ ১:১২ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন বলে পুলিশের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুনঃ  সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী মো: তরিকুল ইসলাম (২৪) রাজশাহী নগরীর পবা থানার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে।”

আরও পড়ুনঃ  মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।