স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। মঙ্গলবার সকালে নগরীর অক্ট্রয় মোড় থেকে রুয়েট প্রাচীরসংলগ্ন এলাকা হয়ে ফ্লাইওভার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ফুটপাতের ওপর জন্মানো আগাছা অপসারণ, সড়কে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনের মুখে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণ করা হয়। এতে সড়ক ও ফুটপাতের পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়। নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত...
Developed by BDITHOST