স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মানববন্ধন ও গাছের চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল কাদের জিলানী। মুখ্য আলোচক হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ...
Developed by BDITHOST