স্টাফ রিপোর্টার : রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।...
Developed by BDITHOST