স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে বুধবার (২২ এপ্রিল) ‘বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। নগরীর অলাকার মোড়ের বোরহান কমপ্লেক্সের চুঁই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। কর্মশালায় বহুমুখী পাট পণ্যের ২০ জন উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা ও সত্বাধিকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন হস্তশিল্প মহিলা সংস্থার সভাপতি উম্মেহাজ সিদ্দিকা ও রাজশাহী পাটবাজারের ফ্যাশন ডিজাইনার আশরাফুল ওমর। উম্মেহাজ সিদ্দিকার অভিজ্ঞতার ধরণ হচ্ছে পাটের বেনি, দস্তিং দ্বারা পাট পণ্য উৎপাদন ও বৈচিত্রকৃত পাট পণ্যের মান নিয়ন্ত্রণের ওপরে রাজশাহী যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত। আশরাফুল ওমরের অভিজ্ঞতার ধরণ পাটজাত পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ। তিনি জেডিপিসি, এসএমই ফাউন্ডেশনের সদস্য।...
Developed by BDITHOST