স্টাফ রিপোর্টার : আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬ শত ৪৮ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়। সভা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সভায় জানানো হয়,আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ওইদিন সকাল আটটা থেকে...
Developed by BDITHOST