স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সড়ক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ হিসেবে ২৫ জন ভূমি মালিকের মধ্যে ৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৮৯১ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে অনেক সময় জনস্বার্থে ভূমি অধিগ্রহণ করতে হয়। তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জেলা প্রশাসন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ ভূমি মালিকদের হাতে পৌঁছে দিতে কাজ করছে। তিনি আরও বলেন, রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এসব প্রকল্প...
Developed by BDITHOST