স্টাফ রিপোর্টার : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতেও আজ পহেলা মে (শুক্রবার) মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন সকাল সাড়ে আটটায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে ফিতা কেটে দিবসটির উদ্বোধন করেন। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নোস্ট্রি) এসে শেষ হয়। সকাল নয়টায় নোস্ট্রি সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন...
Developed by BDITHOST