স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করে ৪শ গ্রাম গাঁজাসহ ২ জন; চন্দ্রিমা থানার মুশরইল ঈদগাহ মাঠের সামনে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন এবং কাটাখালি থানার শ্যামপুর আবহাওয়া অফিসের সামনে চেকপোষ্টে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন কে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার, চন্দ্রিমা ও কাটাখালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মো: মোবারক হোসেন (২৩); মো: আনারুল ইসলাম (৫৩); মো: সোহাগ মাহমুদ (২৪) এবং মো: সম্রাট আলী (৩০)। মোবারক রাজশাহী নগরীর কর্ণহার থানার দর্শনপাড়া নামোপাড়া গ্রামের মো: আব্দুল ওহাবের ছেলে। আনারুল একই থানার দর্শনপাড়া চৌকিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। সোহাগ মাহমুদ রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের মো: আশরাফুল দেওয়ানের ছেলে এবং সম্রাট রাজশাহী নগরীর কাটাখালি থানার শ্যামপুর মোল্লাপাড়া গ্রামের মো: বাদশা...
Developed by BDITHOST