স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও পবা থানা পুলিশ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো: আসাদুল ইসলাম (৪১), মো: আহাদ আলী ওরফে স্বপন (৩৩) এবং আলমগীর কবির (৩১)। আসাদুল ইসলাম শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে; আহাদ আলী ওরফে স্বপন শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে এবং আলমগীর কবির পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা। আরএমপি আরও জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাহমখদুম থানা আমচত্তর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান...
Developed by BDITHOST