স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), বেলপুকুর, এয়ারপোর্ট, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নারীসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, শনিবার (১৭ জানুয়ারি) অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: নাসিম (২৮); মো: ফেরেদুল ইসলাম (৪৭); মো: মুরসালিন রেজা (২৯); মো: নয়ন (৩৫) এবং মোসা: ফাতেমা বানু (২৯)। নাসিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম (রানীদিঘী) গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে, ফেরেদুল বেলপুকুর থানার জামিরা (কিসমত জামিরা) গ্রামের মো: ছইমুদ্দীনের ছেলে, মুরসালিন এয়ারপোর্ট থানার বায়া (বারইপাড়া) গ্রামের মো: ওবাইদুল হকের ছেলে, নয়ন বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানী মাঠ গ্রামের মৃত হাবিবের ছেলে এবং ফাতেমা কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া...
Developed by BDITHOST