স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া, চন্দ্রিমা, মতিহার এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) অভিযানে মোট ২ গ্রাম হেরোইন, ৫ লিটার চোলাই মদ, ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: রুহুল আমিন ওরফে টগর (৪৫); মো: শামসুল হক (৫২); মো: ওমর ফারুক (৪৬) এবং মো: মনিরুল ইসলাম (৩১)। টগর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মো: আজাদ আলীর ছেলে; শামসুল চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত সামাদের ছেলে; ফারুক মতিহার থানার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে এবং মনিরুল কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে...
Developed by BDITHOST