স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার সাহাপুর গ্রামের মো: আমজাদ আলীর ছেলে মো: আলমগীর হোসেন (৪৬); বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত সাদেক শেখের ছেলে মো: মুক্তা শেখ (৩৬) এবং বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো: নাইম (২৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি আলমগীরের বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উল্লেখ্য যে, কর্ণহার, বোয়ালিয়া ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ২ গ্রাম হেরোইন এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা...
Developed by BDITHOST