স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আব্দুল ওরফে আবুল কাদেরের ছেলে মো: সোহেল রানা (৩৪); চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া (বড় মসজিদ মোড়) গ্রামের মৃত ইলিয়াস বেপারীর ছেলে মো: মিরাজুল ইসলাম (৩০) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চালা গ্রামের (বর্তমানে চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকা) মো: মতলেব সোবহান মিল্লাতের ছেলে মো: জুবায়ের সোবহান নিলয় (২৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি মো: সোহেল রানার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় বিভিন্ন আইনে মোট ১০ টি মামলা চলমান রয়েছে। উল্লেখ্য, গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা...
Developed by BDITHOST