স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা ও কাটাখালি থানার পৃথক অভিযানে এ্যালকাহোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে ১২০ বোতলে মোট ১২ লিটার এ্যালকাহোল এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: হাসিবুল হাসান (২১); মোহাম্মদ আলী (২৮) এবং তারিক মোহাম্মদ মনিম (৩২)। হাসিবুল বগুড়া জেলার সদর থানার পূর্ব পালসা গ্রামের নুর আলম সরকারের ছেলে, বর্তমানে রাজশাহী নগরীর নওহাটা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। মোহাম্মদ আলী রাজশাহী জেলার চারঘাট থানার সারদা থানাপাড়া গ্রামের মো: বাবুল আলীর ছেলে এবং তারিক মোহাম্মদ মনিম একই থানার মিয়াপুর গ্রামের মো: ইব্রাহিম খলিলের ছেলে। পুলিশ আরও জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত...
Developed by BDITHOST