স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও দামকুড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার বাগমারা থানার দক্ষিণ জামালপুর (বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া) গ্রামের আহাদ আলীর ছেলে মো: সম্রাট হোসেন (৩৬) এবং দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে মো: রেজাউল করিম (২৯)। উভয়ই বর্তমানে রাজশাহীতে বসবাস করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সম্রাটকে এবং একই তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার...
Developed by BDITHOST