স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানার পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবা ও ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো: মোজাম্মেল হক (৪৮) ও মো: সাকিব আলী (১৯)। মোজাম্মেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসরী (হড়গ্রাম) এলাকার মৃত হাসানের ছেলে এবং সাকিব রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার মোঃ সাইদার আলীর ছেলে। আরএমপি আরও জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি নামের এক ব্যক্তি নিজ বাড়িতে গাঁজা...
Developed by BDITHOST