স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো: শফিকুল ইসলামের মেয়ে মোসা: সাইমা খাতুন (২৪); একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো: আব্দুর রশীদ (৪০); এবং রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো: তাজকেরাতুল ইসলামের ছেলে মো: কবির হোসেন (২৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাইমা ও রশীদকে এবং একই তারিখ বেলা আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে কবিরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক দেহ...
Developed by BDITHOST