স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মতিহার, চন্দ্রিমা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মতিহার থানার চর সাতবাড়ীয়া গ্রামের মো: ইউসুব আলী ওরফে ইশার ছেলে মো: ইদুল (২২); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) গ্রামের আব্দুল ছামাদের ছেলে মো: রাসেল (২৬) এবং বগুড়া জেলার সদর থানার বৃন্দাবনপাড়া গ্রামের মৃত ফেরদৌস হোসেনের ছেলে বর্তমানে মতিহার থানার তালাইমারী গ্রামে বসবাসরত মো: ইমাম হোসেন (৩৩)। সকলেই বর্তমানে রাজশাহী নগরীতে বসবাস করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১২ জুন দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার চরসাতবাড়ীয়া এলাকা থেকে ইদুলকে, একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বৌ বাজার) এলাকা...
Developed by BDITHOST