স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় দামকুড়া ও কাটাখালি থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও ১ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়, যাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কাটাখালি থানাধীন কুখন্ডি মোল্লাপাড়া গ্রামের মো: মেহের মোল্লার ছেলে ফিরোজ মাহামুদ (৫৬) এবং চন্দ্রিমা থানাধীন উজিরপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুসের ছেলে (বর্তমানে কাটাখালি থানার সমসাদিপুর গ্রামে বসবাসরত) মো: জীবন আলী (২৩)। পলাতক আসামি হলেন, রাজশাহী নগরীর দামকুড়া থানাধীন শিতলাই তালুকপাড়া গ্রামের বাসিন্দা মো: আশরাফ আলীর ছেলে মো: তুষার আহম্মেদ (২৬)। তারা সকলেই রাজশাহী নগরীর স্থায়ী বাসিন্দা। গতকাল ১৬ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে তুষার কৌশলে পালিয়ে যায়।...
Developed by BDITHOST