স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ নারী ও ১ যুবক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: খালেদা বেগম (২৫), মোছা: নাছরিন খাতুন (২৬) এবং মো: শুভ ওরফে সিজান (২০)। খালেদা মো: খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন মো: আজাহার আলীর মেয়ে। উভয় রাজশাহী মনগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। শুভ রাজশাহী নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মো: সাইরুল ইসলামের ছেলে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক লেকপাড় এলাকায়...
Developed by BDITHOST