স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ডিবি, বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা এবং পবা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, দেশী চোলাই মদ উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২শ ৫০ টাকাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযানে মোট ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: তাজমিনা (৫৩), মো: বুলবুল ইসলাম (৪৯), মো: টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), নূর ইসলাম ওরফে শামীম (৩৫), মো: পারভেজ ইসলাম (২১), মো: ইমন ইসলাম (২৫) ও মো: বাদল আলী (১৯)। তাজমিনা কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকার মো: জাহাঙ্গীর আলম পল্টুর স্ত্রী; বুলবুল বোয়ালিয়া থানার বাজে কাজলা খরবোনা এলাকার মো: ফজলুল...
Developed by BDITHOST