স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা ও চন্দ্রিমা থানার পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, শনিবার (১০ জানুয়ারি) অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোসা: কুলসুম বেগম (২২) ও মো: আরিফ (৩৫)। কুলসুম রাজশাহী নগরীর পবা থানার নওহাটা এলাকার মো: সুমনের স্ত্রী ও আরিফ নগরীর মতিহার থানার বামনশিকর এলাকার মো: আশরাফের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় আরএমপি’র পবা থানা গোপন সংবাদের ভিত্তিতে একই থানার নওহাটা এলাকায় কুলসুমের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে কুলসুমকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী সুমন কৌশলে পালিয়ে যায়। কুলসুমের দেহ তল্লাশি করে ৪৪ পিস...
Developed by BDITHOST