স্টাফ রিপোর্টার : বৈশাখী আগুনে পুড়ছে পদ্মাপাড়ের এই রাজশাহীতে। সূর্যোদয়ের পর থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। ঠা ঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে পথঘাট। শুক্রবার (১৯ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিন রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রখর রোদ-গরমে সুস্থ থাকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। এছাড়া ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলেই তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। বুধবার (১৭ এপ্রিল) থেকে রাজশাহীতে তীব্র...
Developed by BDITHOST