স্টাফ রিপোর্টার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজশাহী সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর গড়ে তোলা নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর আগে তিনি শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয়...
Developed by BDITHOST