স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে পালিত হলো শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস। আজ সোমবার এই কর্মসূচির আয়োজন করে সিসিবিভিও। এতে সহায়তা দেয় জার্মানির ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’। আয়োজন বাস্তবায়ন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি। অনুষ্ঠানটি ছিল ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র অংশ। এতে রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। কাকনহাট পৌরসভা শহীদ মিনার অভিমুখে একটি র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। র্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে অংশ নেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যরা এবং সিসিবিভিও’র কর্মীরা। তাঁরা শহীদ বীরসা মুন্ডার ব্রিটিশবিরোধী সংগ্রাম ও আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। পরে সিসিবিভিও শাখা কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা...
Developed by BDITHOST