স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আজ বুধবার (১৫ জুলাই) সকাল দশটায় প্রধানমন্ত্রী ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী নগরীর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়ো পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী। অনুষ্ঠানে বৃক্ষকে মায়ের সাথে তুলনা করে জেলা প্রশাসক বলেন, বৃক্ষ যেমন সারাজীবন শুধু দিয়েই যায় মায়েরাও তেমনি সন্তানের বেড়ে ওঠা ও পড়াশোনার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেন। মায়েরা সন্তানের জন্য...
Developed by BDITHOST