স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর খড়বোনা এলাকার বাসিন্দা আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুর ১২টায় খড়বোনা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন- ভুক্তভোগী আনারুল ভান্ডারী। তিনি অভিযোগ করেন, গত ৩১ মে দিবাগত রাত ১টার দিকে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল লুটপাট করে। তিনি বলেন, একই রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা...
Developed by BDITHOST