নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:১৮। ৩ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু

এপ্রিল ১, ২০২৬ ১২:৫৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন আরও ২২ রোগী হাম উপসর্গে নিয়ে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল আটটার মধ্যে এ রোগী মারা যান। বুধবার (১ এপ্রিল) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।

আরও পড়ুনঃ  বাগমারায় টানা নজরদারিতে তেল বিক্রি স্বাভাবিকতায় ফিরছে

তিনি ক্ষুদে বার্তায় জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে হাম উপসর্গ নিয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ জন রোগী। হাসপাতালে এখন পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি আছে।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) হাম উপসর্গে নিয়ে দুই শিশু মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‌্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।

আরও পড়ুনঃ  তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: গোদাগাড়ী এসিল্যান্ড

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।