স্টাফ রিপোর্টার : সোমবার ১৩ এপ্রিল রাজশাহী জেলার চারঘাট থানাধীন জোতকার্তিক গ্রাম হতে রাত ১.৪০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: মাইনুল ইসলাম (৩৬)। মো: মাইনুল ইসলাম রাজশাহী জেলার চারঘাট থানার জোতকার্তিক গ্রামের মৃত সাইফুল ইসলামের পুত্র। সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজশাহী ১৩ এপ্রিল রাত ১.২০ ঘটিকায় চারঘাট থানাধীন নন্দনগাছি বাজার ও তার সন্নিহিত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন জোতকার্তিক গ্রামস্থ অভিযুক্ত মো: মাইনুল ইসলামের বসত বাড়ির উত্তর পার্শ্বে পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ ১৩ এপ্রিল রাত ১.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের...
Developed by BDITHOST