নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১২:০৫। ২০ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীতে ১১তম চন্ডিপুর প্রিমিয়ার লিগ শুরু

জানুয়ারি ২৬, ২০২৬ ৯:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : চন্ডিপুর যুব সংঘের আয়োজনে টানা ১১ বারের মতো শুরু হয়েছে চন্ডিপুর প্রিমিয়ার লিগ (সিপিএল)। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রাজশাহী কালেক্টর মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে। খেলায় আটটি দল অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  ক্যারিশমেটিক লিডার মিনু, দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে মন্ত্রী

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ আনিসুর রহমান। তিনি বলেন, আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন আজ।

রাজশাহী ওয়ারিওর্স ঐতিহাসিক বিজয় উদ্যাপন করছি। কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছা আর দলীয় সংহতির মাধ্যমে তোমরা যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তার জন্য তোমাদের এবং পুরো কোচিং স্টাফকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

তিনি বলেন, রাজশাহী সবসময়ই ক্রীড়াক্ষেত্রে এক উর্বর ভূমি। তোমরা আজ প্রমাণ করেছ যে, সঠিক সুযোগ এবং প্রচেষ্টা থাকলে রাজশাহীর দামাল ছেলেরা যেকোনো মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। তোমাদের এই জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি হাজারো তরুণ খেলোয়াড়ের জন্য এক বড় অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ  ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখালেন ‘খালেদা’

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ব্যবস্থাপনা পরিচালক রাজশাহী জেনারেল হাসপাতাল হুমায়ুন খালেদ শিহাব,বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আলী, মোস্তফা আহমেদ, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, নুর হাসান, সাদ, আবির, মনোয়ার, সাকিল, শিশির, উল্লাল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।