নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:৪২। ৩ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৪

এপ্রিল ১, ২০২৬ ৭:১৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া গ্রাম হতে রাত ০৯.০৫ ঘটিকায় চারজন মাদককারবারিকে ২০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তগণের নাম যথাক্রমে ১। মো: মিজানুর রহমান (৩৫) ২। মো: সিফাত ইসলাম (২৩) ৩। মো: দুর্জয় হোসেন (১৯) ও ৪। মো: রাজেস আলী (২১)। মো: মিজানুর রহমান ও মো: সিফাত ইসলাম রাজশাহী জেলার বাঘা থানার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের মো: খাকছার আলী ও মো: জিয়ারুল ইসলামের পুত্র। মো: দুর্জয় হোসেন ও মো: রাজেস আলী রাজশাহী জেলার বাঘা থানার মহদীপুর (নতুনপাড়া) গ্রামের মো: হাজিফুর রহমান ও মো: গিয়াস উদ্দিনের পুত্র।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন

পুলিশ আরও জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮.৩০ মিনিটে বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া গ্রামস্থ জনৈক এমদাদুল হক এর বাড়ির সম্মুখে চারজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ ৮.৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯.০৫ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত ১। মো: মিজানুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব: বাড়ছে শিশু রোগীর চাপ, শয্যা সংকটে চরম ভোগান্তি

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তগণের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।