স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)। বৃহস্পতিবার দুপুরে নগরের শাহমখদুম থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। তিনি জানান, নগর পুলিশের কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে এ দম্পতি মাদক মজুত রেখে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এর ভিত্তিতে পুলিশ কমিশনার অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং নিজেই অভিযানের তদারকি করেন। নির্দেশনা অনুযায়ী রাত পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকার শহীদ...
Developed by BDITHOST