নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদ হাসান শিশিল

জুন ৬, ২০২৫ ৬:১৮ 👁️ ১৩৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিল। তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংহতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই দিনটি আমাদের নতুন করে উদ্বুদ্ধ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকার প্রত্যয়ে। সমাজে সাম্য, ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠাই হোক ঈদুল আজহার মূল বার্তা।”

আরও পড়ুনঃ  প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

শিশিল বলেন, ‘এই দিনে আমরা শ্রদ্ধাচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এবং তারেক রহমানের স্বপ্ন “একটি আধুনিক, স্বনির্ভর, শিক্ষিত ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণই এই ঈদে আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

তিনি রাজশাহীবাসীকে ঐক্যব্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, উন্নত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সর্বদা প্রস্তুত। আসুন, ঈদের এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আমরা আরও একবার ঐক্যবদ্ধ হই তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের পথে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।