স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে। খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। আগামীতে রাজশাহী থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। রবিবার (৭ জুন) বিকেলে ১৭নং ওয়ার্ডের রায়পাড়া বালুর মাঠে আয়োজিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্টস ১৭ নং ওয়ার্ড ক্রিকেট লীগ সিজন-৯, ২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাবেক খেলোয়াড়দের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন এবং তরুণদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করছেন। প্রধানমন্ত্রী...
Developed by BDITHOST