স্টাফ রিপোর্টার: রাজশাহীর ক্রীড়া (ক্রিকেট) সংগঠক সাইফুল আজিজ সাজু জাতীয় ক্রীড়া পুরস্কারে প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছেন। জানা গেছে, জাতীয় ক্রীড়া পুরস্কার-২০২৫-এর জন্য ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ক্রীড়াবিদ ও ১৩ জন ক্রীড়া সংগঠক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে গত ১০ মার্চ যাচাই-বাছাই কমিটি ৭৪টি আবেদন নিয়ে সভা করে। প্রাথমিকভাবে ২৭ জনকে নির্বাচন করেছে। পরবর্তী সময় আরেকটি সভায় তালিকা চূড়ান্ত হবে। জুনে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন পড়েছিল ৯৯টি। যাচাই-বাছাই কমিটি প্রথম সভায়ই বাতিল করেছিল ১৪টি আবেদন। দ্বিতীয় সভায় বাতিল করা হয়েছিল ১০টি। ৭৫টি আবেদন নিয়ে সভা করে কমিটি ২৭টিতে নামিয়ে এনেছে। প্রাথমিকভাবে তালিকায় মনোনীতারা হলেন সংগঠক ক্যাটাগরিতে ক্রিকেটে রাজশাহীর...
Developed by BDITHOST