স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মামুন অর রশিদ। এর আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও ঝালকাঠি জেলায় পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মেরিন সুলতানা। এর আগে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন তিনি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
Developed by BDITHOST