স্টাফ রিপোর্টার : রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নাঈমুল হাছান। শনিবার (২৯ নভেম্বর ) রাজশাহীর সদ্য বিদায়ী এসপি ফারজানা ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের পূর্ববর্তী কর্মস্থল মাদারীপুর জেলা। তিনি ২৫তম বিসিএস সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তাঁর সততা ও দক্ষতার জন্য সমাধিক পরিচিত। তিনি রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন। তিনি...
Developed by BDITHOST