স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় শ্রমিক পরিবহন করার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে।রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুলের ছেলে রাজুু, এন্তাজুলের ছেলে সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী, কালামের ছেলে ফারুক।নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর। তিনি বলেন, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের...
Developed by BDITHOST