নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:১৯। ১০ মার্চ, ২০২৬।

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

মার্চ ৯, ২০২৬ ১১:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ৩০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পদ্মার চড়ে ২ নম্বর বাঁধ থেকে এগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী-১ এর আলাইপুর বিওপির সদস্যরা।

আরও পড়ুনঃ  ইরানের হাতে আটক একাধিক মার্কিন সেনা

সোমবার (৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপিততে এ তথ্য জানিয়ে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বাঘার নাপিতের মোড় দিয়ে মাদকদ্রব্য পাচার হবে। মাদক কারবারী ২ নম্বর বাঁধের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৩০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল স্কাফ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি হতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।