স্টাফ রিপোর্টার : নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও ব্রয়লার মুরগি, ডিম ও মাছের বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। আগে মতোই দাম রয়েছে। তবে ব্রয়লার ও সবজিতে অনেকটাই স্বস্তিতে ফিরেছে। মাছেরও তেমন দাম বাড়েনি। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা পর্যন্ত এবং ছাগলের মাংস প্রতি কেজি ১১০০ টাকা বিক্রি হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সকালে রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহে সরবরাহ কম থাকায় সবজির বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধি দেখা গেলেও আজ (শুক্রবার (১৯ জুন) তা কিছুটা কমেছে। তবে চাষকৃত মাছ ও মুরগির মাংসের দামে দেখা দিয়েছে উল্টো চিত্র—বেশিরভাগ ক্ষেত্রে বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত। রাজশাহীর কোর্ট বাজারে দেখা যায় বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় অনেক পণ্যের দাম কেজি প্রতি ৫-৭ টাকা কমেছে। বিভিন্ন সবজির...
Developed by BDITHOST