স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদের পুরাতন ভবনের স্থলে ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মসজিদ প্রাঙ্গণে মীরেরচক জামে মসজিদ কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে বক্তারা মীরেরচক জামে মসজিদ ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ...
Developed by BDITHOST