সংবাদ বিজ্ঞপ্তি : জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার রাজশাহীর সংবাদপত্রগুলোতে ছুটি থাকবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে। এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি ৫ আগস্ট রাজশাহী থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ৬ আগস্ট পত্রিকা প্রকাশ হবে না। তবে, এই সময়ে পত্রিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন বিভাগ চালু রাখবে।
Developed by BDITHOST