স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরের নামোভদ্রা লেকপাড় বস্তিসহ বিভিন্ন বস্তি এলাকায় বসবাসরত ভূমিহীন ও নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বেলা ১২টায় নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, উন্নয়ন ও নগর ব্যবস্থাপনার নামে কোনো মানুষকে গৃহহীন করা যায় না। সংবিধান, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ বাসস্থানের অধিকার রয়েছে। তাই পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো বস্তি উচ্ছেদ মানবিক, ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান হতে পারে না। পুনর্বাসন নিশ্চিত না করে, উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়ে বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। গ্রিন কোয়ালিশন রাজশাহী অঞ্চলের সভাপতি, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, নামোভদ্রা...
Developed by BDITHOST