স্টাফ রিপোর্টার : রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে জমা দিয়েছে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আরএমপি কমিশনারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, ঐতিহ্যগতভাবে শান্ত ও নিরাপদ নগরী হিসেবে পরিচিত রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আরএমপির প্রশংসনীয় কিছু তৎপরতা ও নিয়মিত গ্রেপ্তার অভিযান চললেও অপরাধের পুনরাবৃত্তি এবং নতুন অপরাধচক্রের বিস্তারে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর সিএনবি মোড়, শিরইল, নওদাপাড়া, রেলস্টেশন ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের উৎপাত উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় নারী ও শিক্ষার্থীরা বেশি শিকার হচ্ছেন। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অস্ত্র প্রদর্শন, মারামারি, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং চাঁদাবাজির ঘটনাও বেড়েছে।...
Developed by BDITHOST