মঈন উদ্দিন : আর মাত্র কয়েক সপ্তাহ পর পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ব্যস্ততার শেষ নেই রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কপাড়ায়। দেশের সিংহভাগ রেশম সুতা ও সিল্ক পণ্য উৎপাদনের কেন্দ্র এই অঞ্চলটি ঈদের মৌসুমে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। গুটি থেকে সুতা কাটা, মেশিনে কাপড় বোনা, রং লাগানো আর তাতে নকশা ফুটিয়ে তোলা—সব কাজেই এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অন্যদিকে, সাজানো শোরুমগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। দেশের সিংহভাগ রেশম পণ্য বা সিল্কসুতা রাজশাহীতেই উৎপাদিত হয়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদর দপ্তরও রাজশাহীতেই। কিন্তু দীর্ঘদিন ধরে রাজশাহী রেশম কারখানাটি খুঁড়িয়ে চলছে। তবে বেসরকারি উদ্যোগে বিকশিত হয়ে চলেছে রাজশাহীর সিল্ক। এককালে রেশম সুতা থেকে শুধু শাড়ি তৈরি হলেও এখন পণ্যের বৈচিত্র্য ও নকশার বিস্তৃতি ঘটেছে। এখন সব বয়সী ও শ্রেণির মানুষের পরিধান...
Developed by BDITHOST