স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বেসরকারী সদস্য হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ নভেম্বর বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ প্রশাসন অধিশাখা-১৭ থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ৫ (১) (ঞ) ধারা অনুযায়ী তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রাজশাহী উন্নয় কর্তৃপক্ষের বেসরকারী সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অন্য দুই জন হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের অধ্যাপিকা ড. বেগম আসমা সিদ্দীকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালযের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল...
Developed by BDITHOST