স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির । সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট নানা বিষয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট তুলে ধরেন। এছাড়াও তারা রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক, জুয়া, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা, কিশোর গ্যাং সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার বিষয়গুলো মনোযোগসহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে...
Developed by BDITHOST