স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশ গ্রহণকারী ‘হাসেন আলী ব্যবসায়ী পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। রবিবার রাতে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী হাসেন আলী জানান, আগামী দিনগুলোতে ব্যবসায়ীদের সুখে-দু:খে পাশে থাকবেন তারা। তার প্যানেল বিজয়ি হলে রাজশাহী চেম্বার কমার্স এর পক্ষ থেকে সাধারণ ব্যবসায়িদের ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহায়তা করা হবে। প্যানেলের পক্ষ থেকে অঙ্গীকার ঘোষণা করা হয়েছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবো, রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো, চেম্বারকে গড়ে তুলব একটি শক্তিশালী, আধুনিক ও সম্মানজনক প্রতিষ্ঠানে। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন হাসেন আলী ব্যবসায়ী পরিষদ রাজশাহীর সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী শফিউল আলম (বুলু) ও সহ সভাপতি পদপ্রার্থী আলহাজ¦ জিয়াউদ্দিন আহমেদ (জিয়া) ।...
Developed by BDITHOST